1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:১৫|
শিরোনামঃ
বরিশালে বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২ চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়েছেন
ঢাকা অফিস::আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তোষজনক। এই পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে করা যাবে।সোমবার সিরাজদিখান উপজেলা ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও ভালো হয়, সে জন্য প্রশাসনের সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্বাস্থ্য সেবার খোঁজ খবর নেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সিরাজদিখানে একটি নার্সিং ইনস্টিটিউট নির্মাণের জন্য প্রস্তাবিত বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com