1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কদমতলীতে দুর্বৃত্তদের গুলিতে আহত যুবকের মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১১:৫৬|
শিরোনামঃ
বরিশালে বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২ চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা

কদমতলীতে দুর্বৃত্তদের গুলিতে আহত যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়েছেন
ঢামেক প্রতিনিধি::রাজধানীর কদমতলীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে আহত ফার্নিচার দোকান কর্মচারী মো. শাহিন বেপারী (৩১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টা ২২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের ৩ নং ওয়ার্ডে মারা যান তিনি। শরিয়তপুর সদর উপজেলার দক্ষিণ কেশবপুর গ্রামের সিরাজ বেপারীর ছেলে শাহিন। বর্তমানে জুরাইন এলাকায় থাকতেন।সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক  বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।উল্লেখ্য, গত শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে চেয়ারম্যান বাড়ি এলাকার ডলফিন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত শাহিন স্থানীয় একটি ফার্নিচারের দোকানের কর্মচারী। গুরুতর অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com