1. admin@jagratakhobor.com : admin-ferdous :
জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান সারা দেশে সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:৪৬|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান সারা দেশে সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পড়েছেন

জাগ্রত খবর ডেস্ক::জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠান সব টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বৃহস্পতিবার এ আহ্বান জানানো হয়।পোস্টে বলা হয়েছে, আমরা দেশের সকল টেলিভিশন ও অনলাইন মিডিয়াকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার আহ্বান জানাচ্ছি। দেশের প্রতিটি মানুষ—যেখানেই থাকুন না কেন, ঘরে, পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলার প্রাঙ্গণে—এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন।এতে আরও বলা হয়, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা থাকলেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি। এটি আমাদের একতার শক্তি অনুভবের এবং গৌরব ও আশার এই ঐতিহাসিক দিন উদযাপনের সময়।জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠানটি আগামী শুক্রবার বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।গত বছর আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। প্রথম ধাপে গঠন করা ছয়টি সংস্কার কমিশনের (সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন) সংস্কার প্রস্তাবগুলো নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্বে ৩৩টি ও দ্বিতীয় পর্বে ৩০টি দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন। গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে দুই পর্বের আলোচনায় ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com