1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দৌলতখানে জমির বিরোধে হামলার ঘটনায় পুলিশ সদস্য আটক - জাগ্রত খবর - jagrata Khobor
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৭:৫৫|
শিরোনামঃ
সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে সাহেবের হাটে ফের হাতুরে ডাক্তারের ভূল চিকিৎসায় মূত্যুর পথে নারী বরিশাল মেহেন্দিগঞ্জের তালুকদা চরে বিধবা নারীর রোপিত গাছ জোরপুর্ব ক কেটে নেয়ার অভিযোগ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান

দৌলতখানে জমির বিরোধে হামলার ঘটনায় পুলিশ সদস্য আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি:: ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধে হামলার ঘটনায় নুরউদ্দিন নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে দৌলতখান থানা পুলিশ। একই ঘটনায় মুহাইমিন শিকদার নামে তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।সোমবার (১৩ জুলাই) সন্ধ্যার পর দৌলতখান পৌর এলাকায় হামলার ঘটনা ঘটে। হামলায় আহত দৌলতখান পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম এবং সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লিটনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।অভিযুক্ত নুরউদ্দিন ঢাকার রমনা পুলিশ অফিসার্স মেসে জিম প্রশিক্ষক হিসেবে কর্মরত এবং তিনি দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আলাউদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, পুলিশ সদস্য নুরউদ্দিন গ্রামের বাড়ি দৌলতখানে এসে তার চাচা লিটনের জমির গাছ কাটতে গেলে ওই বাড়ির লোকজন ও লিটন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে নুরউদ্দিন তার সহযোগী মুহাইমিন শিকদার, সোহাগ, সজিব, সুজন মিলে লিটন ও সেলিমকে বেধড়ক মারধর করে।ওই বাড়ির বাসিন্দা আলাউদ্দিন মাস্টার অভিযোগ করে বলেন, গাছ কাটতে বাধা দেয়ায় নুরউদ্দিন তাকেও হুমকি দেয়। তবে অভিযুক্ত পুলিশ সদস্যের ভাই আল আমিন দাবি করেন, তার ভাই কয়েকদিন ধরে মানসিকভাবে অসুস্থ। এ ঘটনার জন্য তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেন।হাসপাতালে চিকিৎসাধীন লিটন জানান, তাকে ও সেলিমকে লাঠি ও রড দিয়ে মারধর করা হয়েছে। এতে তাদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। এ ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।এ ব্যাপারে দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত পুলিশ সদস্য নুরউদ্দিন ও তার সহযোগী মুহাইমিন শিকদারকে আটক করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মুহাইমিন মাদকের সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com