1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের পাঠাতন ভেঙ্গে ৫০ শিক্ষার্থী নিচে পড়ে গেলে ও গুরুতর আহত ৩ শিক্ষার্থী ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা বিতরণ করবে সরকার শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ভোলা নদীতে অসংখ্য বেআইনী পচা মা ইলিশ ঝাটকা ইলিশ নিধন  বরিশাল কাজিরহাটে বসত ঘর চুরি নগদ টাকা ও স্বর্ণ অলংকার ভাসানচর হাফিজিয়া মাদ্রাসা থেকে ৫ বছরের নাবালক ভিকটিম কে উদ্ধার করল পুলিশ উজিরপুরে ইউপি সদস্যের বাসায় দুর্ধর্ষ চুরি গলাচিপা ও রাঙ্গাবালী বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত হয়ে ইয়ারুন নেছা (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এর আগে গত রোববার বিকেলে উপজেলার পূর্ব ভূতেরদিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইয়ারুন নেছাকে মারধর করা হয়। ইয়ারুন নেছা একই গ্রামের রূপচান মাঝির স্ত্রী। অভিযুক্ত মেহেদী হাসান (১৮) তাঁর মেয়ের ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ইয়ারুন নেছা ও তাঁর নাতি মেহেদী হাসানের পরিবারের আলাদা দুটি হাঁস ছিল। তাঁরা পাশাপাশি বাড়িতে থাকেন। গত রোববার বিকেলে মেহেদী তাঁর হাঁস খুঁজে না পেয়ে নানির হাঁসটিকে নিজের বলে দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়ারুন নেছা হাতে থাকা একটি লাঠি দিয়ে নাতিকে আঘাত করেন। পরে মেহেদী লাথি মারলে ইয়ারুন নেছা মাটিতে পড়ে অচেতন হয়ে যান।স্বজনেরা ইয়ারুনকে সন্ধ্যায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।নিহত নারীর বড় ছেলে সোহরাব মাঝি আক্ষেপ করে বলেন, ‘সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে আমার মায়ের এমন পরিণতি হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আজ মঙ্গলবার ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com