1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মধ্য বাড্ডায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:২২|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

মধ্য বাড্ডায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়েছেন
ঢাকা অফিস::রাজধানীর বাড্ডা এলাকায় রাত ১০টার দিকে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়াও, ককটেল বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান জানিয়েছেন, আজ রাতে মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লেগেছে, তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনও জানা যায়নি।এর আগে সন্ধ্যায় রাজধানীর ব্যস্ত এলাকা কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে চলন্ত গাড়ি থেকে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ৯টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় সোমবার ঘোষণা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com