1. admin@jagratakhobor.com : admin-ferdous :
শিক্ষকদের শাটডাউন-হুমকিতে টালমাটাল বরিশাল বিশ্ববিদ্যালয় - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৫০|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

শিক্ষকদের শাটডাউন-হুমকিতে টালমাটাল বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯৭ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে পূর্ণাঙ্গ শাটডাউনের কর্মসূচির তিনদিন চলছে। একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষকরা। এখন পর্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ পদে পদত্যাগ চেয়ে অব্যাহতি নিয়েছে তিনজন শিক্ষক।বুধবার (১৩ মে) দুপুরে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল। একইদিনে ব্যক্তিগত কারণ দেখিয়ে সিন্ডিকেট সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়ছার এবং ছাত্র প্রতিনিধি শিক্ষক। এদিকে আন্দোলনরত শিক্ষকরা ক্যাম্পাসে প্রবেশ করছেন না বরং তাদের নির্দিষ্ট অফিসগুলোতে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. মো. তৌফিক আলম বলেন, আন্দোলন যৌক্তিক হলে সেটি সরকার দ্রুত সময় মেনে নিতো। যেহেতু এখানে অধ্যাপক পদের কোন পদ খালি নেই, তাই এই আন্দোলনটি ইউজিসি মেনে না নেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও মানা সম্ভব হচ্ছেনা। তবে শিক্ষার্থীদের বিষয় চিন্তা করে দ্রুত সকলকে ক্লাসে ফিরে আসার জন্য তিনি (ভিসি) আহবান জানিয়েছেন।উল্লেখ, গত ১১ মে থেকে কমপ্লিট শাটডাউন চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com