1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের পাঠাতন ভেঙ্গে ৫০ শিক্ষার্থী নিচে পড়ে গেলে ও গুরুতর আহত ৩ শিক্ষার্থী ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা বিতরণ করবে সরকার শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ভোলা নদীতে অসংখ্য বেআইনী পচা মা ইলিশ ঝাটকা ইলিশ নিধন  বরিশাল কাজিরহাটে বসত ঘর চুরি নগদ টাকা ও স্বর্ণ অলংকার ভাসানচর হাফিজিয়া মাদ্রাসা থেকে ৫ বছরের নাবালক ভিকটিম কে উদ্ধার করল পুলিশ উজিরপুরে ইউপি সদস্যের বাসায় দুর্ধর্ষ চুরি গলাচিপা ও রাঙ্গাবালী বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রায় দলটির নেতা সাজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা ও মহানগর শাখা।
মঙ্গলবার বরিশাল নগরীতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় সাজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারীসহ নেতাদের গাড়িবহরে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সবার জন্য নিরাপদ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, বরিশাল মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জাকির হোসেন, সবুজ হাওলাদার, বরিশাল জেলার যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সী ও হারুনার রশিদ সোহাগ, জাতীয় নাগরিক পার্টির নারী উইংয়ের কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাফিসা মুক্তারী, বরিশাল মহানগরের সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোরশেদ মাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহন হোসেন ও শাহাদাত হোসেন, অর্ণব মুবিন, বরিশাল জেলার আহ্বায়ক কাজী যায়েদ, মহানগরের সদস্য সচিব সুহানসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জের হামলার ঘটনা গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনিসংকেত। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও হামলা-সহিংসতার কোনো স্থান নেই। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com