1. admin@jagratakhobor.com : admin-ferdous :
অটুট থাকছে ইসলামী জোট ! অপপ্রচারে কান না দেয়ার আহ্বান - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৪:৫২|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

অটুট থাকছে ইসলামী জোট ! অপপ্রচারে কান না দেয়ার আহ্বান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৬৩ বার পড়েছেন
জাগ্রত নিউজ:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় নির্বাচনী জোট অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে পড়েছে। আসন সমঝোতা নিয়ে দলগুলোর মধ্যে অস্বস্তি দিনদিন স্পষ্ট হচ্ছে। ৩০০ সংসদীয় আসনে এই জোটভুক্ত দলগুলো থেকে ৬০০-এর বেশি মনোনয়নপত্র জমা পড়ায় দলগুলোর মধ্যে দরকষাকষির সমীকরণ আরও জটিল আকার নিয়েছে। প্রতিটি দলই নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে চাইছে, ফলে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না। এমন টানাপোড়েনের মধ্যেই জোটের অভ্যন্তরীণ সমঝোতা সংকট ঘিরে নানান জল্পনা ও আলোচনা ছড়িয়েছে। কেউ কেউ এতে ‘তৃতীয় শক্তি’র ইন্ধন জোগানোর আশঙ্কাও করছেন। ফলে ঐক্যের বার্তা থাকলেও বাস্তবে ১১ দলীয় জোট এখনো বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে দাঁড়িয়ে আছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গত রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ভোটের মাঠে লড়তে ১০ দলীয় জোটের ঘোষণা দেন। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ছিল আগে থেকেই। কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) জোটে নতুন করে যুক্ত হয়।নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সারা দেশে ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ৬০০-এর বেশি প্রার্থী ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জোটের মধ্যে জামায়াতে ইসলামী ২৭৬ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। অন্য দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ৯৪টি আসনে, খেলাফত মজলিস ৬৮ আসনে, এবি পার্টি ৫৩ আসনে, এনসিপি ৪৪ আসনে এবং এলডিপি ২৪টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে।এই জোটভুক্ত কয়েকটি দলের দায়িত্বশীল বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় দরকষাকষি করার জন্যই অতিরিক্ত প্রার্থী রেখে দিয়েছে দলগুলো। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এই দরকষাকষি চলবে। দলগুলোর নেতারা বলছেন, আগেই সমঝোতা হয়ে গেলে জোটে থাকার পরও একই আসনে সব দলের প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়ার ঘটনা ঘটত না। এতে সন্দেহ, অবিশ্বাস বা যে অসন্তোষ তৈরি হয়েছে, তা থাকত না। মনোনয়ন ফরম কেনার আগেই আসন সমঝোতা চূড়ান্ত হওয়া উচিত ছিল।নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, এই সমঝোতা নিয়ে বেশি অসন্তোষ ইসলামী আন্দোলন বাংলাদেশে। ইসির তপশিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার। এরই মধ্যে চূড়ান্ত করতে হবে এই সমঝোতা।জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কিছু আসনে সব দলই প্রার্থী দিতে অনড় রয়েছে। এমনও আসন রয়েছে, যেখানে তিনটি থেকে চারটি দল তাদের প্রার্থী রাখতে চাচ্ছে। এ কারণেই চূড়ান্ত সমঝোতায় দেরি হচ্ছে। এ ছাড়া এক দলের কেন্দ্রীয় নেতার আসনে অন্য দলের আসন চাওয়াকে কেন্দ্র করেও সংকট দেখা দিয়েছে। একইভাবে দলগুলোর নিজেদের ভোট ব্যাংকের তুলনায় বেশি আসন দাবি করা নিয়েও সংকট ও অচলাবস্থা তৈরি হয়েছে। শেষ মুহূর্তে জোট থেকে কেউ বের হয়ে গেলেও যেতে পারে।জোটের শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, ‘মূলত ইসলামী আন্দোলনকে কেন্দ্র করে আসন সমঝোতা আটকে আছে। সমঝোতা নিয়ে তাদের মধ্যে অসন্তোষ বেশি। এ ছাড়া কয়েকটি দল আসন কিছু বেশি চায়। তাই এখন পর্যন্ত কোনো দলের আসনই চূড়ান্ত হয়নি। সবার সঙ্গে আলোচনা চলমান আছে। ১৯ তারিখের মধ্যে তা চূড়ান্ত হয়ে যাবে।’ জোট যাতে ভেঙে যায়, শক্তি কমে যায়—সেজন্য জোটের বাইরে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন রয়েছে বলেও মনে করেন তিনি।বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘ধারণার চেয়ে বেশি আসনে অনেক দল প্রার্থী দিতে চাইছে। ৩০০ আসনে সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে। শেষ পর্যন্ত সম্ভব না হলে কোনো কোনো আসন উন্মুক্ত রাখা হতে পারে।ইসলামী আন্দোলনে অসন্তোষ: ইসলামী আন্দোলনের নেতারা বলছেন, ‘একক ব্যালট বাক্স’ নীতির কথা প্রথম আলোচনায় আনে ইসলামী আন্দোলন। সে অনুযায়ী কওমি ঘরানার দলগুলোকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হয়। এনসিপি, এবি পার্টিকেও এই আলোচনায় যুক্ত করার চেষ্টা করেন চরমোনাই পীর। এরপর জামায়াত এই আলোচনায় যুক্ত হয়; কিন্তু এখন আসনসংখ্যা নিয়ে এক ধরনের অসন্তোষ সৃষ্টি হয়েছে। জামায়াত আসন ছাড়ছে, সে কথাতেও আপত্তি রয়েছে তাদের।

নাম প্রকাশ না করার শর্তে ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় একজন নেতা বলেন, ‘ঐক্য ভেঙে যাক সেটি আমরা চাই না। তবে আসন সমঝোতা হতে হবে ইনসাফের ভিত্তিতে।জানতে চাইলে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, ‘আসন সমঝোতার বিষয়ে কিছুটা অসন্তোষ আছে। এ বিষয় নিয়ে আলোচনা চলমান আছে। ১৯ জানুয়ারির মধ্যেই তা চূড়ান্ত হবে। এরপর পরবর্তী অবস্থান জানা যাবে। স্থগিত থাকা আমাদের সংবাদ সম্মেলন কখন হবে তা আমরা জানিয়ে দেব।এনসিপির পক্ষ থেকে ৪৪ জনের মনোনয়নপত্র জমা দেওয়া হলেও তা এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ভুলত্রুটি ও সম্ভাব্য জটিলতা বিবেচনায় রেখে বাড়তি কিছু মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এনসিপির মোট প্রার্থীর সংখ্যা আগামী কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হবে।এবি পার্টির পক্ষ থেকে ৫৩টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জামায়াতের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমাদের তিনটি আসনের কথা জানানো হয়েছে। বাকি আসনগুলো নিয়ে আমরা আলোচনা চলমান রেখেছি। আলাপ-আলোচনার পর কতটি আসনে সমঝোতা হবে, তা চূড়ান্ত হবে। চূড়ান্ত হওয়ার পর আমরা জানাব জোটে থাকব কি থাকব না।জোটের আসন সমঝোতার বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই সবকিছু চূড়ান্ত হবে। আসন সমঝোতা নিয়ে বড় কোনো সংকট আমরা দেখছি না। জোট ভাঙার বিষয়েও কোনো তথ্য নেই। শঙ্কার চেয়ে প্রোপাগান্ডা বেশি। কিছু সংকট থাকলে সেটি আমরা আলোচনার মাধ্যমে সমাধান করে নেব।
এর আগে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেন, ‘আসন সমঝোতা নিয়ে বড় কোনো সংকট নেই। কেউ জোট ভাঙতে চায় না। আলোচনার মাধ্যমেই সমাধান আসবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বড় জোট গঠনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে এ ধরনের আসনকেন্দ্রিক বিরোধ স্বাভাবিক। তবে অস্বস্তি দ্রুত নিরসন না হলে ভোটের মাঠে তার প্রভাব পড়তে পারে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com