ই-পেপার জাগ্রত খবর - এপ্রিল ২১, ২০২৬, ৮:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
অস্ত্র উদ্ধার-সন্ত্রাসী গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ চায় ইসি
জাগ্রত নিউজ::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল নির্বাচন ভবনে অনুষ্ঠিত ১৬ বিভাগ, সংস্থার সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেয় ইসি। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বৈঠক সূত্র জানায়, নির্বাচনি পরিবেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাচন কমিশন থেকে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিমসহ রিটার্নিং কর্মকর্তার সমন্বয়ে অনেক কমিটি রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ নানা ধরনের নির্দেশনা আগের আইনশৃঙ্খলা সভায় দেওয়া হয়েছিল। এক্ষেত্রে সমন্বয় কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকার বিষয় তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, মিটিংটা খুব ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। ভোট সামনে রেখে বিভিন্ন জায়গায় যেসব সেল অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন কমিটি সেগুলো ঠিকমতো কাজ করছে না। আমাদের বলা হয়েছে, সেগুলো যেন ভালোভাবে কাজ করে। আমাদের মনিটরিংয়ের পাশাপাশি মাঠ পর্যায়ে জানানো এবং নির্বাচন কমিশনকে অবহিত করা, এটাই এ বৈঠকের মূল বিষয়। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.