ই-পেপার জাগ্রত খবর - জুন ১৩, ২০২৬, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ
আজ টাউনহলে গণসমাবেশ করবে ইসলামী আন্দোলন
জাগ্রত নিউজ:: প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গণ-সমাবেশ ও মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ ১৪ সেপ্টেম্বর রবিবার দুপুর আড়াইটায় বরিশাল টাউন হল চত্বরে গণসমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বিশেষ অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কমিটির সভাপতি প্রফেসর মুহাম্মদ লোকমান হাকিম।ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর এর আয়োজনে এসব কর্মসূচী পালন করা হবে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.