ই-পেপার জাগ্রত খবর - জুন ১৯, ২০২৬, ১২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ
আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান
নিজস্ব প্রতিবেদক::সাংবাদিক আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের কিছু বিষয় জিজ্ঞাসাবাদে উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে ডিবি প্রধান শফিকুল ইসলাম এসব কথা বলেন।এর আগে, রবিবার রাতে ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে আনা হয়।ডিবি প্রধান বলেন, সাংবাদিক আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু বিষযয়ে উত্তর দিতে না পাড়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।ডিবি কার্যালয় থেকে মোবাইল ফোনে সাংবাদিক আনিস আলমগীর গণমাধ্যমকে জানান, ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.