ই-পেপার জাগ্রত খবর - জুন ২০, ২০২৬, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
নোয়াখালী প্রতিনিধি::নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যনগরী চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী। এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চৌমুহনী বাজারের আবাসিক হোটেল রিয়াদের ৩০২ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—চৌমুহনী পৌরসভার পৌর হাজীপুর গ্রামের শহীদ হক ওরফে বাবুল মোল্লার ছেলে মো. জাহিদ হাসান রাসেল (৪০) এবং দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসুর নতুন বাড়ির মো. নাসির আহাম্মেদের ছেলে মোহাম্মদ বসু (৪২)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আবাসিক হোটেল রিয়াদে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৭.৬৫ ক্যালিবারের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে পূর্বে ছয়টি মামলা এবং একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।ওসি মো. আব্দুল বারী বলেন, অপরাধ সংঘটনের উদ্দেশ্যে তারা ওই হোটেলে অবস্থান করছিলেন। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের নোয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.