আমতলী (বরগুনা) প্রতিনিধি::বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আমতলী পৌর বিএনপির ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় আমতলী লঞ্চঘাট গেস্ট হাউসের সম্মেলন কক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো,রফিক বিশ্বাসের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন ভিপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওর বিএনপির আহবায়ক উপজেলা যুবদলের আহ্বায় মোহাম্মদ কবির উদ্দিন ফকির। এ সময় আরো পৌর বিএনপির যুগ্ন আহবায়ক হোসেন সিদ্দিকী রেজওয়ান, মো,মাসুদ, মো,মিল্টন বিশ্বাস, মো মাহবুব আলম রিপন, রুহুল আমিন টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো, মেহেদী হাসান রিজন,পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মো,মামুন মৃধা উপজেলা যুবদল নেতা মো,অসীম মৃধা সহ বিএনপি, ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।