1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৫৯|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৭ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: বরগুনার আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার ৪নং হলদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম চিলা গ্রামের হিন্দু পাড়ার মুকুন্দ বাইনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ সুত্রে জানা যায়, স্থানীয়রা ধানক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫৫ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।সুরতহাল রিপোর্ট শেষে মঙ্গলবার (১৯ মে) বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।হলদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, নিহত নারীকে এলাকার কেউ চিনতে পারেনি। তিনি কীভাবে এখানে এসেছেন, তাও জানা যায়নি।আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। নারীর পরিচয় শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com