ই-পেপার জাগ্রত খবর - এপ্রিল ২৫, ২০২৬, ৮:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ
আলিমে পাসের হার ৭৫.৬১ শতাংশ
জাগ্রত খবর::চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। তবে এবার মাদরাসা বোর্ডে পাসের হার কমেছে। এবারের পাশের হার ৭৫ দশমিক ৬১। আর জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন।বৃহস্পতিবার সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়। তবে এ পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.