1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আলেমদের নিয়ে কটোক্তি : জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নিন্দা ও প্রতিবাদ - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১১:২৩|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

আলেমদের নিয়ে কটোক্তি : জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নিন্দা ও প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::আলেম-ওলামাদের হত্যা করা উচিৎ ছিল, তাহলে আজ এমন দৃশ্য দেখতে হতো না’ সম্প্রতি বরিশালে আলেমদের উদ্দেশ্য করে এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। পরিষদের কেন্দ্রী সহ-সহভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ আলতাফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গত ১ ডিসেম্বর বরিশাল শহরে অবস্থিত ‘‘মুসলিম ইনস্টিটিউট মসজিদ কমপ্লেক্স’’ এ মাগরিবের নামাজ আদায়কালীন নামাজে ইমামতীরত দেশবরেন্য আলেমে দ্বীন বরিশাল মাহামুদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওবায়দুর রহমান মাহাবুবকে উদ্দেশ্য করে মোহামেডান ক্লাবের পক্ষে মুক্তিযোদ্ধা নামধারী কতিপয় ব্যক্তি এমন মন্তব্য করে যে, ‘‘এগুলোকে ৭১ এ হত্যা না করে ভুল করেছি, তখন হত্যা করলে এসব জঞ্জাল আর মোকাবেলা করতে হতো না’’। এহেন মন্তব্য ও আচরণ অত্যন্ত দু:খজনক ও অনভিপ্রেত।
বিবৃতিতে আরো বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ তো হয়েছিল পাকিস্তানীদের জুলুম, বৈষম্য দূরীকরনের জন্য, ইসলামী কৃষ্টি-কালচারকে উৎপাটিত বা সাধারণ জনগনকে হত্যা করার জন্য নয়। হাসিনার ফ্যাসিস্ট আমলে মহান মুক্তিযুদ্ধকে নিজের গদি রক্ষার মাধ্যম হিসেবে ব্যবহারের জন্য মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে ইসলামের মুখোমুখি দাঁড় করানোর অবিরত চেষ্টা করা হয়েছিল। জুলাই বিপ্লবের পরও যদি সে ধারা অব্যাহত থাকে তবে তা হবে অত্যন্ত দু:খজনক। মসজিদ, মন্দির, গীর্জা বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে মুক্তিযোদ্ধাদের কোন বিতর্কিত ভূমিকা থাকার কথা নয়। তবু কথিত মুক্তিযোদ্ধাদের দ্বারা মসজিদ নির্মান ও নামাজ আদায়ে বাধা প্রদান অত্যন্ত ন্যাক্কারজনক বিষয়। মুক্তিযোদ্ধারা কোন ব্যক্তি বা পক্ষের লাঠিয়াল হিসেবে নিয়োজিত হওয়া নীতিবহির্ভূত। এমন আচরনের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com