ই-পেপার জাগ্রত খবর - জুন ১৮, ২০২৬, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
ইনসাফ ভিত্তিক দেশ বিনির্মাণে স্বপ্ন দেখে ইসলামী ছাত্র শিবির : ডাকসু ভিপি
নিজস্ব প্রতিবেদক:: ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখে ইসলামী ছাত্র শিবির বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র-শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
মঙ্গলবার (৪ নভেম্বর) বরিশালের ঐতিহ্যবাহী সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায় ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে আলিম ১ম বর্সের শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।এ সময় সাদিক বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ ও খুনী হাসিনা আল্লামা সাঈদী হুজুরকে অন্যায়ভাবে অপবাদ দিয়ে কারাবন্দি করে রেখেছিল। নানান অত্যাচার ও নির্যাতনে এক পর্যায়ে তিনি শহীদ হন। তার অন্যায় ছিল ইসলামের পক্ষে কাজ ও সত্য প্রচার করা। খুনী হাসিনার আধিপত্য ও অগ্রাসনের বিরুদ্ধে লড়াই ও প্রতিবাদ করেছে জামায়াত। আর এ কারণে নানাভাবে অত্যাচারের শিকার হতে হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে দেশে ফ্যাসিবাদের বীজ বপন হয়। খুনি হাসিনা ও তার দোসররা আমাদের ভাইদের হত্যা করে লাশের ওপর নৃত্য করেছিল, এটাই আওয়ামী ফ্যাসিবাদের সূচনা। এই খুনি হাসিনা ও কালচারাল ফ্যাসিস্টদের বিচার না হলে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ নয়।ডাকসু ভিপি আরও বলেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ নতুন করে আজাদি পেয়েছে। কিন্তু এই সাংস্কৃতিক ফ্যাসিবাদী শক্তি আবার ষড়যন্ত্রে নেমেছে আমাদের ঐক্য ভাঙতে, বিভাজন সৃষ্টি করতে। তাই এখন সময় এসেছে মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.