জাগ্রত নিউজ::বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রাথী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই’র হাতপাখা মাকার সমর্থনে নগরীর সদর রোড, ফজলুল এভিনিউ, চকবাজার, লাইন রোড সহ আশেপাশের এলাকায় গণ-সংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মোঃ লোকমান হাকীম, মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, সহ-সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া হামিদী, সেক্রেটারী মাওলানা আবুল খায়ের আশ্রাফী, এসিসট্যান্ট সেক্রেটারী মাওলানা নাসির উদ্দিন নাইস, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল হাসান মোঃ ইয়াহইয়া, নগর যুব আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করীম, ছাত্র আন্দোলনের সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ানসহ নেতৃবৃন্দ প্রমুখ।