মোঃ সোহাগ হাওলাদার,উজিরপুর প্রতিনিধি::বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সন্ধ্যা নদীতে আভাস ও উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রোমাঞ্চকর নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় সন্ধ্যা নদীর শিকারপুর সরকারী শেরে- বাংলা ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু করে ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম,এ জলিল সেতু পর্যন্ত নৌকা বাইচ শেষ হয়।মোট ৬টি নৌকা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। প্রতিটি নৌকার নামকরণ করা হয়েছে বাংলাদেশের ইতিহাস, সাহিত্য ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ব্যক্তিত্বদের নামে শের-ই-বাংলা এ কে ফজলুল হক,কবি জীবনানন্দ দাশ,সেক্টর কমান্ডার মেজর এম.এ জলিল,বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর,কবি সুফিয়া কামাল, এবং জুলাই শহীদ।গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার অভিজ্ঞ নৌকাবাইচ প্রতিযোগীরা কালিপদ তালুকদার, লাজারেজ ফলিয়া, কিরণ মৃধা, সঞ্জয় রায়, শংকর বাড়ৈ ও সৈকত রায় তাদের দল ও নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ করেছেন।বরিশালবাসীর প্রাণের এই ঐতিহ্যকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আমেজে। নদীর দুই পাড়ে দেখতে আসেন হাজারো দর্শক নদীপাড়ে জমে উঠেছে উৎসবমুখর পরিবেশ।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন ও জাতীয় জাদুঘরের জনশক্তি বিভাগের কীপার আসমা ফেরদৌসি।এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু,উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা মহেশ্বর মন্ডল, আভাস কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম সহ জেলা,উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। ।নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য নদীর দুই পাশে ও নদীতে বিভিন্ন সাঝে সজ্জিত ছিল ট্রলার, নৌকাসহ হাজার হাজার শ্রোতা উপস্থিত ছিলেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় শেষে অংশগ্রহণ কারি বিজয়ী প্রথম শেরে-বাংলা একে ফজলুল হক দল, দ্বিতীয় মেজর এম এ জলিল,তৃতীয় জুলাই যোদ্ধাসহ সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ কারিদের পুরুষ্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ সকল উপস্হিত অথিতি বৃন্দরা।