উজিরপুর প্রতিনিধি:: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঘণ্টেশ্বর সার্বজনীন শ্রী শ্রী গঙ্গা-বিন্ষু, শিব-কালী-নারায়ন-অন্নপূর্ণা মন্দিরের ভোগদখলীয় জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ জোরপূর্বক কেটে দখলের পায়তারা চালাচ্ছে অসাধু চক্ররা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়- শুক্রবার (৩ জুলাই) সকাল ৯ টার দিকে বাবুগঞ্জ উপজেলার আগুরপুর গ্রামের নিষিদ্ধ সংগঠন সর্বাহারা পার্টির সদস্য ভূমিদস্যু তপন মিত্র,সমির দাস ও পলাশ কুন্ডসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে গাছ কেটে তছনছ করে জোরপূর্বক মন্দিরের জমি দখলের পায়তারা চালায়। এ ঘটনায় পুড়ো উজিরপুর উপজেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক বরুন দাস উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।অভিযুক্তদের পাওয়া যায়নি।এদিকে ওই ভূমিদস্যুদের কবল থেকে ঐতিহ্যবাহী ঘণ্টেশ্বর সার্বজনীন শ্রী শ্রী গঙ্গা-বিন্ষু-শিব-কালী-নারায়ন-অন্নপূর্ণা মন্দির দখলমূক্ত রাখার দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন মন্দির কমিটির সংশ্লিষ্টরা ও হিন্দু ধর্মাবলম্বীরা।