মঙ্গলবার সকাল ১১টায় আন্দোলনের ১৬তম দিনে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে দাবী আদায়ে ব্লকেড শুরু করে। এতে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া সকাল সাড়ে ১১টা থেকে সদর রোড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সংগঠক মহিউদ্দিন রনি বলেন, “টানা ১৬ দিন ধরে আমরা আন্দোলন করছি। তারপরও স্বাস্থ্য উপদেষ্টা আমাদের দাবির বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছেন না। শিক্ষার্থীরা আমরণ অনশন করছে; তাদের যদি কোনো ক্ষতি হয়, আমরা তার উপযুক্ত জবাব দেব। আগামীকাল থেকে আমরা ‘বরিশাল বিভাগ ব্লকেড’ ঘোষণা করছি।