1. admin@jagratakhobor.com : admin-ferdous :
এ রায় দেশে স্বৈরতন্ত্র রোধে মাইলফলক হয়ে থাকবে : ইসলামী আন্দোলন - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:১৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

এ রায় দেশে স্বৈরতন্ত্র রোধে মাইলফলক হয়ে থাকবে : ইসলামী আন্দোলন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়েছেন
জাগ্রত নিউজ::চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির রায়ের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, রায়ে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে এবং এটি দেশে স্বৈরতন্ত্র রোধে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, মজলুম জনতার প্রত্যাশা পূরণ হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে জনতার ওপর যে দমন-পীড়ন চালানো হয়েছিলো, এই রায় তার বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করলো।তিনি উল্লেখ করেন, পতিত ফ্যাসিবাদ একটি বিস্তৃত অপরাধচক্র তৈরি করেছিল, যার প্রধান সম্পর্কে একটি মামলার রায় ঘোষণা হয়েছে। পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সব অপরাধীকেই আইনের আওতায় আনতে হবে।মহাসচিব বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান এবং শহীদ পরিবার ও আহতদের প্রতি গভীর সম্মান ও সমবেদনা জ্ঞাপন করেন।তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতেই কাজ করবে এবং সকল অপরাধের বিচার সম্পন্ন হবে বলে তারা প্রত্যাশা করেন। রায় ঘোষিত হওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে রায় বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে আহ্বান জানান তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com