ই-পেপার জাগ্রত খবর - জুন ২০, ২০২৬, ৩:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ণ
কক্সবাজারে ইয়াবাসহ তিন নারী আটক
কক্সবাজার প্রতিনিধি::কক্সবাজারে বিজিবির বিশেষ অভিযানে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন নারীকে আটক করা হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে অভিযান চালায়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন মোছা. জাহিদা (৬০), মোছা. আলমরিজান (৪০) ও মোছা. লালবানু (৩৯)। তারা সবাই টেকনাফ উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, তল্লাশিকালে তাদের শরীরে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।আটক তিন নারী ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.