1. admin@jagratakhobor.com : admin-ferdous :
কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মাঝ আকাশে দুই পাইলটের হাতাহাতিঃ ১৭ হাজার ফুট নিচে নামল বিমান বরগুনার আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর ঘরে গচ্ছিত ২লাখ টাকাঃ মাদক বিক্রির টাকা আখ্যা দিয়ে জব্দ করলো ডিবি উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগউজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ বরিশালে এলপি গ্যাসের জন্য হাহাকার সারাদেশ অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৫০ বার পড়েছেন
জাগ্রত নিউজ::বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার সমস্যা সমাধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র এই দলেরই রয়েছে। দেশের বিদ্যমান সমস্যার সমাধান চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।তিনি আরও বলেন, একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে।দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোনো উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই আমরা ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগের কথা বলছি।আমি-ডামি ও নিশিরাতের ভোট সবার অধিকার কেড়ে নিয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান।এর আগে বিকেল ৪টার পর ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভার মঞ্চে উঠেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় জেলার বাইরে থেকে বাস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। নেতাকর্মীরা জানান, তাদের চেয়ারম্যানকে কাছ থেকে একনজর দেখার জন্য আগেভাগেই জনসভায় উপস্থিত হয়েছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com