ই-পেপার জাগ্রত খবর - এপ্রিল ২২, ২০২৬, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ
কলকাতা থেকে ফিরে গ্রেফতার কুমিল্লার ছাত্রলীগ সভাপতি রাফি
কুমিল্লা প্রতিনিধি::কলকাতা থেকে ফিরে গ্রেফতার হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফি। শুক্রবার (১ আগস্ট) ফেনীর মহিপাল থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।গ্রেফতার হওয়া মিনহাদুল হাসান রাফি কলকাতা থেকে গোপনে কুমিল্লা এসেছিলেন। এ খবর পেয়ে কুমিল্লা ডিবি পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার চারটি মামলা রয়েছে। কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ কর্মকর্তা মোঃ আবদুল্লাহ জানান, আগস্ট মাসে নাশকতার পরিকল্পনা ছিলো গ্রেফতার রাফির। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.