ই-পেপার জাগ্রত খবর - জুন ২০, ২০২৬, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৩, ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ণ
কেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধ
কেরানীগঞ্জ প্রতিনিধি::ঢাকার কেরানীগঞ্জে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার পেটের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকার পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে ভর্তি করেন।এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.