আইজিপির বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। এমন পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শকের ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য আমাদের ভাবিয়ে তুলেছে। এ ধরনের মন্তব্য সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।’
বিএনপির এই শীর্ষ নেতা উল্লেখ করেন, ‘গত ১৭ বছরের গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছে। সে কারণে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবিক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আইনবহির্ভূত পদ্ধতির পরিবর্তে আইনের কঠোর ও যথাযথ প্রয়োগের মাধ্যমেই অপরাধ দমনে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে।