ই-পেপার জাগ্রত খবর - এপ্রিল ২১, ২০২৬, ১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ১:০৬ পূর্বাহ্ণ
খুলনায় প্রবাসীকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক::খুলনার পূর্ব রূপসায় সোহেল হাওলাদার (৩৫) নামে এক প্রবাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সোহেল ওই গ্রামের রুস্তুম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং কয়েকদিন আগে দেশে ফেরেন।রূপসা থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আ. সবুর খান জানান, রাতে রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হন সোহেল। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। শরীরের বিভিন্ন স্থানে আটটি গুলি লাগে তার। ঘটনাস্থলেই তিনি মারা যান।তিনি আরও জানান, হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.