1. admin@jagratakhobor.com : admin-ferdous :
খুলনায় যুবককে গুলি করে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মাঝ আকাশে দুই পাইলটের হাতাহাতিঃ ১৭ হাজার ফুট নিচে নামল বিমান বরগুনার আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর ঘরে গচ্ছিত ২লাখ টাকাঃ মাদক বিক্রির টাকা আখ্যা দিয়ে জব্দ করলো ডিবি উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগউজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ বরিশালে এলপি গ্যাসের জন্য হাহাকার সারাদেশ অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

খুলনায় যুবককে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৭ বার পড়েছেন
খুলনা প্রতিনিধি::খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রাশেদ ওরফে বিকুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত বিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে।শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রূপসা থানার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে বিকুলকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে অস্ত্রধারীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে খুমেক হাসপাতালের মর্গে রয়েছে।পুলিশ জানায়, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় জানতে তদন্ত চলছে।রূপসা থানার ডিউটি অফিসার এসআই সাইমুন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রাতে ওসি আব্দুর রাজ্জাক মীরসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার কারণ উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com