1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গলাচিপায় চার দোকানে সংঘবদ্ধ চুরি - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৩৮|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

গলাচিপায় চার দোকানে সংঘবদ্ধ চুরি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫০ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি::পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকার সদর রোডে চারটি দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের শাটার ভেঙে নগদ টাকা ও কাপড়সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।বুধবার (১০ জুন) ভোররাতে পৌর এলাকার সদর রোড, কালিবাড়ি রোড ও থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে। চুরির শিকার দোকানগুলো হলো— সদর রোডের প্রিয়াংকা ক্লথ স্টোর, কালিবাড়ি রোডের জয় স্টোর অ্যান্ড বড়শি ঘর, খেয়াঘাট এলাকার হাবিব স্টোর এবং থানা মসজিদ সংলগ্ন শংকরের পানের দোকান।প্রিয়াংকা বস্ত্রালয়ের মালিক ববিতা রাণী জানান, সকালে দোকান খুলতে এসে তারা শাটার ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখা যায় কাপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং বেশিরভাগ থ্রি-পিসসহ বিভিন্ন মালামাল খোয়া গেছে।দোকান কর্মচারী আনন্দ দেবনাথ জানান, লুঙ্গি, শাড়ি, থ্রি-পিস, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একদল চোর দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও কাপড়সহ মালামাল নিয়ে যাচ্ছে। পরে ব্যাগ ও টুকরি নিয়ে কয়েকজনকে ঘটনাস্থল থেকে হেঁটে যেতে দেখা যায়।এ ঘটনায় দোকান মালিক ববিতা রাণী গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com