গলাচিপায় নির্বাচনকে কেন্দ্র করে ঘর পুড়ে ছাই - জাগ্রত খবর - jagrata Khobor
ই-পেপার জাগ্রত খবর - জুন ১৫, ২০২৬, ৩:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
গলাচিপায় নির্বাচনকে কেন্দ্র করে ঘর পুড়ে ছাই
গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি:: গলাচিপার আমখোলা ইউনিয়নের দড়িবাহের চরের আবাসনে শুক্রবার দিবাগত গভীর রাতে অগ্নিকান্ডের আনোয়ার হাওলাদারের ছেলে নাঈমুলের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘর মালিক নাঈমুল দাবি করেন তার ঘরে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনা সম্পর্কে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, অগ্নিকান্ডের সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধানের পর বিস্তারিত বলা সম্ভব হবে। নাঈমুলের প্রতিবেশী আরিফ হাওলাদার বলেন, গভীর রাতে নাঈমুলের ডাকচিৎকারে আমরা ঘুম থেকে উঠে দেখি ঘরে আগুন জলছে।আমরা এলাকার লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করি। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ফ্রিজ, হোন্ডাসহ সব মালামাল পুড়ে গেছে। নাইমুল বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কার সমর্থক। নির্বাচনে প্রতিপক্ষরা আমার ঘরে আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম বলেন, আগুনের খবর পেয়ে সকালে আমি ঘটনাস্থলে যাই। আগুনের ঘটনায় যাদের দায়ী করা হয় তারা এ ঘটনার সাথে জড়িত না। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, আমরা সতর্কতার সাথে ঘটনার অনুসন্ধান করছি। আশাকরি অল্প সময়ের মধ্যেই মূল রহস্য উন্মোচন করতে পারবো। তদন্তের পর আমরা বিস্তারিত জানাবো।