1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গলাচিপায় সড়ক নির্মাণকাজে পুরাতন ইট ব্যবহারের অভিযোগ, তথ্য সংগ্রহে বাধা - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫৯|

গলাচিপায় সড়ক নির্মাণকাজে পুরাতন ইট ব্যবহারের অভিযোগ, তথ্য সংগ্রহে বাধা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৫৩ বার পড়েছেন
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা::পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ডাকুয়া-চিকনিকান্দী মূল সড়কের নির্মাণকাজে পুরাতন ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে ঠিকাদার পক্ষের এক ব্যক্তি বাধা প্রদান করে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের দাবির পর সম্প্রতি সড়কটির নির্মাণকাজ শুরু হয়। এর আগে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর সড়কটির কাজ শুরু হয়।স্থানীয় বাসিন্দা বাঁধন কর্মকার বলেন, “বহুল প্রতীক্ষিত রাস্তার কাজ শুরু হলেও তাতে পুরাতন ইট ব্যবহার করা হচ্ছে। এই রাস্তা দিয়ে ভারি যানবাহন চলাচল করে। এই রাস্তার কাজে পুরাতন ইট ব্যবহার করলে তা বেশিদিন টিকবে না।অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ঠিকাদার কর্তৃপক্ষের এক ব্যক্তি সংবাদকর্মীর কাজে বাধা প্রদান করেন।এ বিষয়ে গলাচিপা এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, “সরকারিভাবে আমাদের পুরাতন ইট ব্যবহারের কথা বলা আছে। এই রাস্তাটা অনেক শক্তিশালী করবো তো এজন্য মাঝখানে পাথর দিব এবং এজিংএ পুরাতন ইট ব্যবহার করছি নাহলে তো এই মাল গুলো ফেলে দিতে হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com