ই-পেপার জাগ্রত খবর - জুন ১৩, ২০২৬, ১১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ
গৌরনদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছাত্রদল কর্মীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জয় সন্যামত (২৫) নামের এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। নিহত জয় উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জঙ্গলপট্টি গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রীয় কর্মী ছিলেন।
উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা জানান, গত কয়েকদিন পূর্বে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা থেকে নিজ গ্রামে আসেন জয়। হাসপাতালে ভর্তি না হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন জয়ের কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় পায়। পরবর্তীতে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।তার মৃত্যুতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.