ই-পেপার জাগ্রত খবর - জুন ১৫, ২০২৬, ৬:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়েছে। রোববার (২২ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের পশ্চিম পিঙ্গলকাঠী এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পিঙ্গলকাঠী এলাকার নজরুল ইসলামের টিনসেট কাঠের বসতঘরে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়। ঘরের ভিতরে থাকা সবাই নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছে।গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘর মালিকের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.