ই-পেপার জাগ্রত খবর - জুন ১৪, ২০২৬, ৯:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ
ডাকসু নির্বাচনে আগেই ভোট দেওয়া ছিল সাদিক-ফরহাদের নামে
ঢাকা অফিস::ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালট পেপার প্রস্তুত নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, টিএসসি কেন্দ্রের এক নারী শিক্ষার্থী ব্যালট গ্রহণের পর দেখতে পান, সেখানে ইতোমধ্যেই ভিপি পদে শিবির-সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদের নামে আগেই ভোট দেওয়া ছিল।নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী জানান, ‘আমার হাতে যে ব্যালটটি দেওয়া হয়েছিল, তাতে আগে থেকেই দুই প্রার্থীর নামে ভোট দেওয়া ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গেই আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাই। এরপর তারা আমাকে নতুন ব্যালট সরবরাহ করেন।একই অভিযোগ করেছেন বামপন্থী ‘প্রতিরোধ পর্ষদ’ এর জিএস প্রার্থী মেঘ মল্লার বসু। তিনি বলেন, সাদিক ও ফরহাদের নাম আগে থেকেই পূরণ করা ছিল।এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সুষ্ঠু ভোট এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠছে।বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা হুমকির মুখে পড়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামিউল হাসান বলেন, নানা জায়গায় নানা ঘটনা ঘটছে। শিবির এ ধরনের সুবিধা কেন পাবে। এ ঘটনায় ভোটের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.