ই-পেপার জাগ্রত খবর - অক্টোবর ২৮, ২০২৬, ৬:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৬, ৭:০৯ পি.এম
ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
সিলেট প্রতিনিধি::ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে তেলবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী লরি (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) চাপা দেয়। এ ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও দুইজন। তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি।ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আজ (শনিবার) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী লরি (পদ্মা) উল্টোপথে গিয়ে সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চারজন নিহতের খবর জানা গেছে
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.