দলীয় শৃঙ্খলা ভঙ্গ : বানারীপাড়ায় দুই যুবদল নেতার দলীয় পদ স্থগিত - জাগ্রত খবর - jagrata Khobor
ই-পেপার জাগ্রত খবর - জুন ১১, ২০২৬, ১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ : বানারীপাড়ায় দুই যুবদল নেতার দলীয় পদ স্থগিত
বিশেষ প্রতিনিধি :: বরিশালের বানারীপাড়ায় ইলুহার ইউনিয়ন যুবদলের আহবায়ক ওবায়দুর রহমান স্বপন ও যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম রাজুর দলীয় পদ স্থগিত করা হয়েছে।দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে বুধবার (২০ আগস্ট) বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাব্বির আহম্মেদ সুমন ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে তাদের এ দলীয় পদ স্থগিত করা হয়।ইলুহার ইউনিয়ন যুবদলের আহবায়ক ওবায়দুর রহমান স্বপন ও যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম রাজুর দলীয় পদ স্থগিতের এ দুটি পত্র বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোষ্ট করেছেন।