ই-পেপার জাগ্রত খবর - সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১০:০০ এ.এম
দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
ঢাকা অফিস::জাতির উদ্দেশে আজ বৃহস্পতিবার ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.