ই-পেপার জাগ্রত খবর - জুন ১৮, ২০২৬, ৭:২১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ১:২৭ অপরাহ্ণ
ধানমন্ডি ৩২-এ নেওয়া হচ্ছে দুটি বুলডোজার
নিজস্ব প্রতিবেদক::ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হচ্ছে বুলডোজার। আজ বেলা ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি নেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরে। এ সময় বুলডোজারের ওপর কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়।এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় নম্বরের বাড়ি।সেদিন একটি এক্সকাভেটরও আসে সেখানে। তারও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্রজনতা।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.