নলছিটি প্রতিনিধি::ঝালকাঠি জেলার নলছিটিতে অনুরাগ এলাকায় নদীর তীরে ইটের স্তূপে উঠে দুর্ঘটনার শিকার হয়েছেন উপজেলা প্রশাসনের স্পিডবোট। এতে ইউএনও প্রতীক কুমার কুন্ডু, চালক, আনসার সদস্য ও কয়েকজন স্বেচ্ছাসেবক আহত হয়েছেন। আহতদের নলছিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চালক আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হতে হয়েছে।