মামলার বিবরণে জানা যায়, গত ১৯ এপ্রিল রাত ০১:৩০ ঘটিকায় পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন কলারদোনিয়া গ্রামে মোঃ নাজমুল হাসান(৫০) এর বসত বিল্ডিং বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় ডাকাতেরা বাড়ির পিছনে সুপারী গাছ বেয়ে ছাদে উঠে ছাদের দরজা দিয়ে ৬/৭ জন ডাকাত বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে গৃহে প্রবেশ করে ওয়ারড্রপের মধ্যে থেকে নগদ ২,২০,০০০/- টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় এলাকাবাসী মিলে একজন ডাকাতকে ধরে আটকে রাখে। স্থানীয় লোকজন আটককৃত ডাকাত দুলাল রাড়ী(২২)’কে গণপিটুনি দিয়ে আহত অবস্থায় পুলিশের নিকট হস্তান্তর করলে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। উল্লেখিত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে পিরোজপুর জেলার নাজিরপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন, যার মামলা নং-১১, তারিখ: ১৯/০৪/২০২৫।
ডাকাত দলনেতা আব্দুল আজিজ এর বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি সহ বিভিন্ন অপরাধের ১২(বারো)’টির অধিক মামলা ও মূল পরিকল্পনাকারী এমদাদুল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।গ্রেফতারকৃতদের পিরোজপুরের নাজিরপুর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।