1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:২১|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়েছেন
পাবনা প্রতিনিধি::পাবনায় নামাজরত অবস্থায় বাবা নিজাম প্রামাণিককে (৬০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে মোস্তফা প্রামাণিকের বিরুদ্ধে। রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। তবে তাকে আটক করতে গিয়ে সদর থানার তিন উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম এসব তথ্য নিশ্চিত করেছেন।নিহত নিজাম প্রামাণিক ওই গ্রামের মৃত ইন্তাজ প্রামাণিকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। অভিযুক্ত ছেলে মোস্তফা প্রামাণিকও বাবার সঙ্গে কৃষি কাজ করতেন। তবে তিনি মাদকাসক্ত ছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নিজাম প্রামাণিক নতুন বাজারে দুধ বিক্রি করে সন্ধ্যার পর বাড়িতে ফেরেন। এরপর তিনি রাতের খাবার শেষে এশার নামাজে দাঁড়িয়েছিলেন। এ সময় আগে থেকে ঘরে ওঁৎপেতে থাকা ছেলে মোস্তফা দরজা বন্ধ করে দেন। এর পর ধারালো হাসুয়া দিয়ে বাবা নিজাম প্রামাণিককে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘর থেকে বের হয়ে যান। ঘাতক মোস্তফা এরপর পাশের রুমে গিয়ে দরজা আটকে বসে থাকেন। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিজাম প্রামাণিকের লাশ উদ্ধার এবং ঘাতক ছেলে মোস্তফাকে আটক করে।এদিকে অভিযুক্ত ছেলে মোস্তফাকে‎ আটকের সময় মোস্তফার ছুরিকাঘাতে সদর থানার এসআই আবু বকর সিদ্দিক, এসআই জিয়াউর রহমান, এসআই আবু রায়হান আহত হন।পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় তিনজন এসআই আহত হয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com