1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে বসে সনদ করার আহ্বান প্রধান উপদেষ্টার - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১১:৫৪|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে বসে সনদ করার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়েছেন
জাগ্রত খবর::আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচন কীভাবে হবে, সে বিষয়ে দলগুলোর বসে একটি সম্মিলিত সনদ প্রণয়ন করা উচিত।শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ যে সনদ স্বাক্ষর হলো, তা অনেক দেশকে অনুপ্রাণিত করবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বিশ্বের অনেক দেশ এটি থেকে শিখতে আসবে। আজ আমরা একটি উদাহরণ তৈরি করেছি এ রকম আরও উদাহরণ তৈরি করা সম্ভব।তিনি আরও বলেন, ‘আমরা আজ এখানে যে ঐক্যের সুর বাজিয়েছি, সেই সুর নিয়েই নির্বাচনের পথে এগোতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তবে চাই এই ঐক্য বজায় থাকুক। সেজন্য রাজনৈতিক নেতাদের একসঙ্গে বসে নির্বাচন সংক্রান্ত একটি সনদ তৈরি করা জরুরি।নির্বাচনের পদ্ধতি ও গ্রহণযোগ্যতা নিয়ে ড. ইউনূস বলেন,‘যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার সেই পুরনো জায়গায় ফিরে যেতে হবে। তাহলে লাভ কী হলো?

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com