তৌহিদুল ইসলামের দাবি, আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই। তবু এর আগেও তাঁকে আওয়ামী লীগের দোসর বলে হুমকি দিয়েছেন একই ব্যক্তিরা।দোকানে তালা দেওয়ার অভিযোগ স্বীকার করে শাহিন গাজী বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগপন্থীদের বাসায় আশ্রয়, বৈঠক ও আর্থিক সহায়তা দিয়ে আসছেন তৌহিদুল। এ জন্য তাঁর দোকানে তালা দেওয়া হয়েছে। বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) জানানো হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমি এখানে সদ্য যোগদান করেছি। অনেকের সঙ্গে পরিচয় নেই। আর অন্যায়ভাবে কারও দোকানে তালা দেওয়া আইনসম্মত নয়, সেখানে অপরাধ করে আমাকে জানানোর প্রশ্নই ওঠে না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।তারেক রহমানের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান। তিনি বলেন, উপযুক্ত তথ্যপ্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।