
সেনাবাহিনীর সদস্যরা কোনো ধরনের যানবাহন মূল সড়কে প্রবেশ করতে দিচ্ছেন না। একই সঙ্গে খণ্ড খণ্ড মিছিল যেন নির্বিঘ্নে সমাবেশস্থলে পৌঁছাতে পারে, সে বিষয়েও তারা সহযোগিতা করছেন বলে জানান উপস্থিত নেতাকর্মীরা।রাজপথে উপস্থিত বিএনপির একজন কর্মী বলেন, সেনাবাহিনীর এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ভোর থেকেই মূল সড়কে বাস ও ব্যক্তিগত গাড়ির কারণে যানজট তৈরি হয়েছিল।এখন গাড়ি সরিয়ে দেওয়ায় রাস্তা ফাঁকা হয়েছে, মিছিল নিয়ে চলাচল অনেক সহজ হয়ে গেছে।সেনাবাহিনীর তৎপরতায় কুড়িল বিশ্বরোড এলাকায় শৃঙ্খলা ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা।উল্লেখ্য, বুধবার রাত সোয়া ১২টার দিকে (স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনের ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।