ই-পেপার জাগ্রত খবর - জুন ১৪, ২০২৬, ২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ
পিরোজপুরে বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরে বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে। সদর উপজেলার কলাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী- স্কটল্যান্ড প্রবাসী কাজী বাহাদুর ও তার স্ত্রী নুসরাত জাহান এক মাস আগে ওই এলাকায় ৪৩ শতক জমি কেনেন। সম্প্রতি স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান হাওলাদার ওই জমি নিজের দাবি করে সেখানে ‘১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙান। এতে বাধা দিলে তিনি প্রবাসীর পরিবারকে হুমকি দেন বলে অভিযোগ ওঠে।ভুক্তভোগী কাজী বাহাদুর বলেন, তিনি জমিটি বৈধভাবে ক্রয় করেছেন। বিষয়টি ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁন সরদার ও সাধারণ সম্পাদক এনামুল হককে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি সদর থানায়ও অভিযোগ করেছেন, কিন্তু এখনও কোনো ব্যবস্থা হয়নি।অভিযুক্ত সিদ্দিকুর রহমান হাওলাদার দাবি করেন, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং তিনি বিএনপির অনুমতি ছাড়াই সেখানে কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়েছেন। তিনি বলেন, ‘এটা আমার বাবার কেনা জমি। দলীয় সাইনবোর্ড টাঙাতে অনুমতির দরকার হয় না।’
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.