ই-পেপার জাগ্রত খবর - জুন ১২, ২০২৬, ৯:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২৫, ১২:০১ পূর্বাহ্ণ
পিরোজপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের ভান্ডারিয়ায় ছুরিকাঘাতে বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টুকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।রেজাউল করিম ঝন্টু (৪৮) ভিটাবাড়িয়া গ্রামের আইয়ুব আলী খলিফার ছেলে। তিনি স্থানীয় এক প্রবাসীর ম্যানেজার হিসেবেও কর্মরত ছিলেন। তিনি ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।এ ঘটনায় অভিযুক্ত রুবেল (৩৫) একই এলাকার মজিবুর রহমান খানের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় নারিকেল পাড়াসহ একাধিক ঘটনার জের ধরে রুবেলের সঙ্গে ঝন্টুর শত্রুতা ছিল। এ নিয়ে শুক্রবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল রেজাউল করিম ঝন্টুর বুকে প্রথমে আঘাত করে। ঝন্টু পাশের ডোবায় পড়ে গেলে সেখানে গিয়েই রুবেল ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খাইরুল বাশার জানান, রেজাউল করিম ঝন্টু নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, কুপিয়ে বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক রয়েছেন। তাঁকে ধরতে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.