০৩/আগষ্ট ২০২৫ ইং তারিখ বরিশাল থেকে দৈনিক আজকের সুন্দারবন পত্রিকায় বরিশালে পুলিশের ব্যর্থতায় সেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, ধরা ছোয়ার বাইরে মূলহোতা – আটক বানিজ্য ওসি জাকির’র শিরোনামসহ ৩১/৭২০২৫ ইং তারিখ লিটন সিকদার হত্যাকান্ড নিয়ে বিভিন্ন পত্রিকার প্রিন্ট এবং অনলাইন ভার্সনে বিভিন্ন শিরোনামে প্রকাশিত প্রতিবেদন প্রতিবাদ জানিয়েছেন ওসি জাকির সিকদার ।প্রতিবাদ লিপিতে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা তথ্যের ভিত্তিতে এবং শব্দের ভুল চয়ন ও ব্যবহারের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং আমার পুলিশের ও অবস্থান ভুলভাবে উপস্থাপিত হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত এবং আমাকে ও থানার পুলিশকে সামাজিক ও দাপ্তরিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য স্থানীয় একটি চক্র ষড়যন্ত্র করছেন।প্রকৃত ঘটনা হচ্ছে, হত্যা কান্ডে অভিযুক্তদের বাহিরে কিছু স্থানীয় লোকজনকে গ্রেফতার করতে পুলিশকে বলা হয় শরযন্ত মূলকভাবে । চক্রটির কথামত নিরহ কয়েকজনকে গ্রেফতার না করলে পুলিশ তাদের চোখে মন্দ হয়ে যায় ।চক্রটি দলবল আক্রমণ করে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় মিথ্যা তথ্য ছরায় সৃষ্টি করে। সংবাদটি স্থানীয় একটি কুচক্রি মহল আমার সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে পুলিশের ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে উক্ত সংবাদগুলো প্রকাশ করিয়েছে । আমি উক্ত সংবাদের তিব্দ্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ।
নিবেদক
মোঃ জাকির সিকদার
অফিসার ইনচার্জ
বিমান বন্দর থানা, বরিশাল ।