ই-পেপার জাগ্রত খবর - জুন ১৫, ২০২৬, ১২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৭:৩৮ পূর্বাহ্ণ
ফেরি থেকে সলিল সমাধি: দীর্ঘ সময় পর উদ্ধার বৃদ্ধের মরদেহ
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকী উপজেলার চরগরবদী ফেরি থেকে নদীতে পড়ে নিখোজ হওয়া জহিরুলের মরদেহ দীর্ঘ ৩১ ঘন্টা পরে সেই ফেরিঘাট থেকেই উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে চরগরবদী ফেরিঘাট সংলগ্ন এলাকায় বালুর জাহাজের শ্রমিকরা নদীতে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয় ও পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ভাসমান লাশটি উদ্ধার করে।উল্লেখ্য গত ২১ এপ্রিল রাত ১০ টায় ফেরি থেকে নামার সময় ফেরি এবং পল্টনের মাঝখানের ফাকা অংশে তিনি পড়ে গিয়ে নিখোজ হয়েছিলেন বাউফলের জহিরুল নামে এক বৃদ্ধ । পরের দিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিলভর অভিযান পরিচালনা করে লাশটি খুঁজে পেতে ব্যর্থ হয়।এ ব্যাপারে দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
Copyright © 2026 জাগ্রত খবর - jagrata Khobor. All rights reserved.